শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

মেয়েকে ধর্ষণের অভিযোগে কথিত সাধক বাবা গ্রেফতার
স্টাফ রিপোর্টার / ৪৯১ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ৭ অক্টোবর, ২০২০

Views: 1

 

নিজস্ব প্রতিবেদকঃ

 

দীর্ঘদিন যাবৎ ১৬ বছরের মেয়েকে আটক করে ধর্ষণের অভিযোগে শরীফুল ইসলাম নামে কথিত এক সাধক বাবাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এলআইসি ইউনিটের একটি টিম।

কথিত এ সাধক কিশোরী মেয়েকে নাটোরের বড়াই গ্রামে নিজ বাড়িতে আটকে গত ২ মাস ধরে ভয়ভীতি দেখিয়ে একাধিক ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২ টার দিকে রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম।

তিনি বলেন, মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে মানিকগঞ্জের হরিরামপুর থানার বসন্তপুর বাগডাংগীর পদ্মার চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update