Views: 0
গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহের শম্ভুগঞ্জে সঞ্জয় ভৌমিক (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সঞ্জয় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে জানান পরিবারের সদস্যরা। জানা গেছে, আজ ১৩ জুলাই ২০২১খ্রিঃ মঙ্গলবার বিকাল চারটার দিকে পরিবারের সদস্যরা সঞ্জয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
নিহত যুবক ময়মনসিংহ বড় বাজারে বসবাসকারী নিতাই ভৌমিকের ছেলে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সঞ্জয় একটি ফার্মেসিতে কাজ করতো। এক বছর পূর্বে সে খুবই অস্বাভাবিক হয়ে যায় এবং কাজ ছেড়ে শম্ভুগঞ্জে চলে আসে। এখানে সে জুলেখা খাতুন এর বাড়িতে ভাড়া থাকতো। নিহতের পিতা জানান, ছোট থেকেই সঞ্জয় স্বাভাবিক ছিল না তাই বিয়েও করে নি সে।
তবে এক বছর যাবৎ তার কর্মকান্ড আরো বেশী অস্বাভাবিক হয়ে উঠে। এদিকে মৃত্যুর খবর থানায় অবহিত করলে মরদেহ উদ্ধারে এস,আই, ওমর ফারুক রাজু ফোর্স সহ ঘটনাস্থলে এসে পৌঁছে। পুলিশ সঞ্জয় এর মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় জানা যায়।