রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

যশোরে কেশবপুরে ছুরিকাঘাতে যুবক খুন
স্টাফ রিপোর্টার / ৪৫৪ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ৩০ মে, ২০২০

Views: 1

আবু হুরাইরা রাসেল যশোর জেলা প্রতিনিধিঃযশোর শহরে ছুরিকাঘাতে আল-মামুন (২৩) নামে এক যুবক খুন হয়েছেন। আজ শুক্রবার রাতে তাকে শহরের স্টেডিয়াম পাড়া এলাকায় ছুরিকাঘাত করা হয়।

মৃত আল মামুন কেশবপুর উপজেলার শেখাটি গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি শহরের খড়কি এলাকায় একটি ভাড়াবাড়িতে বসবাস করতেন।

নিহত আল-মামুনের ফুফু রেবেকা জানান, পূর্বশত্রুতার জের ধরে রাত আটটার দিকে শহরের স্টেডিয়ম পাড়া এলাকার মিটালি ক্লাবের সামনে সাব্বির, রসুল, বক্কার, হৃদয়, সিয়াম, তাহসিনসহ আরো কয়েকজন মামুনকে ছুরিকাঘাত করে। ঘটনা স্থল থেকে পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক রায়হানুল ইসলাম ইমন বলেন, আল মামুনের বুকে ও পেটে ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ফলে তার মৃত্যু হয়েছে।

যশোর কোতয়ালী মডেল থানার এসআই হাসান বলেন, খবর পেয়ে হাসপাতালে এসেছি। এর সাথে কে বা কাহারা জড়িত তদন্তের আগে কিছুই বলা যাবে না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update