শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

শামা ওবায়েদ রিংকুর গাড়িবহরে হামলা, ১৯ আ. লীগ নেতাকর্মী কারাগারে।
মাহমুদুর রহমান(তুরান), ফরিদপুরঃ / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ৪ মে, ২০২৫

Views: 0

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (৪ মে) দুপুরে আইনজীবীদের মাধ্যমে ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে ওই আওয়ামী লীগ নেতাকর্মীরা জামিন প্রার্থনা করলে বিচারক মাকসুদুর রহমান জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো আওয়ামী লীগ নেতাকর্মীরা হলেন সালথা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ার কাজী, আইনবিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল মাতব্বর, বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস মোল্যা, যদনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়া, আওয়ামী লীগ কর্মী নান্নু মাতব্বর, জাহাঙ্গীর মুন্সী, রাসেল মাতব্বর, কামরুল মোল্যা, সরোয়ার মাতব্বর, সিরাজুল মাতব্বর, ফজলু মাতব্বর, নজরুল মাতব্বর, আইয়ূব আলী, উজ্জ্বল মাতব্বর, আলেপ মাতব্বর, রেজাউল মাতব্বর, ইয়াসিন মোল্যা, ছানো মিয়া।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা জজ কোর্টের দায়রা সহকারী মো. তমিজউদদীন বলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের গাড়িবহরে হামলার ঘটনায় দ্রুত বিচার আইনের মামলায় ১৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আদেশ দেওয়ার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহাড়ায় তাদের কারাগারে প্রেরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update