রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

শ্রীপুরে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই ঘাতক আটক।
স্টাফ রিপোর্টার / ৬৫৩ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ৭ জুন, ২০২০

Views: 1

 

মোঃআব্দুল বাতেন (বাচ্চু)

গাজীপুরের শ্রীপুরে চালককে খুন করে অটোরিক্সা ছিনতাই।

৬ জুন শনিবার উপজেলার কাওরাইদ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের নাম হৃদয় মিয়া । নিহত হৃদয়(১০) উপজেলার কাওরাইদ ইউনিয়নের ফকির পাড়া গ্রামের সেলিম মিয়ার ছেলে।সে কাওরাইদ মোড়ল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।সংসারে অভাব থাকায় লেখাপড়ার পাশাপাশি তার চাচার অটোরিক্সা দিয়ে চালাতো
বলে যানাজায়।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক আশীষ কুমার দাস জানান, শনিবার সন্ধ্যার দিকে ইমন নামের একজন অটোরিক্সা মিস্ত্রি রিক্সা ব্যাটারি কিনবে বলে হৃদয় কে নিয়ে যায়। পরে দরগারচালা এলাকায় মাঝের টেক নামক স্থানে জঙ্গলের ভিতরে হৃদয়কে হত্যা করে অটোরিক্সা নিয়ে যায়। বর্মী পাঠান টেক তোফায়েলের গ্যারেজে অটোরিক্সা ৩৫ হাজার টাকায় বিক্রি করতে গেলে গ্যারেজ মালিক ইমনের মায়ের কাছে অটোর ব্যাপারে জানতে চাইলে ইমনের মা জানান তাদের কোন অটোরিক্সা নেই।পরে নিহতের পরিবারের কাছে ইমনের মা অটোরিক্সা ফেরত দিতে গেলে হৃদয় কোথায় জানতে চাইলে ইমন প্রথমে বিভিন্ন তালবাহানা করে পরে লোকজনের চাপে পড়ে হত্যার কথা স্বীকার করে।খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এবং আসামি ইমনকে আটক করা হয়েছে।

আসামি ইমন (১৯) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সুমন মিয়ার ছেলে। শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে নানা শহর আলীর বাড়িতে থেকে অটোরিকশার মিস্ত্রির কাজ করতো।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী জানান মরদেহ উদ্ধারের সময় নিহতের মুখে এবং গলায় রশি দিয়ে বাঁধা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যাকারীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update