শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

শ্রীপুর উপজেলার জৈনাবাজারে ককটেল ও গুলি করে স্বর্ণের দোকানে ডাকাতি।
স্টাফ রিপোর্টার / ৭৬৬ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

Views: 0

স্টাফ রিপোর্টার ঃনাজমুল ইসলাম

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ককটেল ফাটিয়ে ও গুলি করে লক্ষী জুয়েলার্সের ও নিউ দিপা জুয়েলার্স নামের স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় নিউ দিপা জুয়েলার্সের মালিক দেবেন্দ্র কর্মকার দেবু গুলিবিদ্ধ হয়েছেন
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

লক্ষী জুয়েলার্সের মালিক মানিক চন্দ্র পাল জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জৈনাবাজার এলাকার শৈলাট সড়কে জাকির হোসেনের মার্কেটে অবস্থিত নিউ দিপা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে ৮-১০ জনের ডাকাত দল হানা দেয়। ডাকাতি করে চলে যাওয়ার সময় তারা এলোপাথাড়ি ভাবে ৭-৮ রাউন্ড গুলি ছুড়ে এবং তিনটি ককটেলের বিষ্ফোরণ ঘটনায়।


এঘটনায় দোকান মালিক দেবেন্দ্র কর্মকার দেবু পেটে গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে স্থানীয় আল হেরা হাসপাতালে নেওয়া হয়েছে। ডাকাতির ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

মানিক চন্দ্র পাল আরও জানান, তাঁর দোকান থেকে ৬০-৭০ভরি স্বর্ণালংকার ও নগদ ৪লাখ টাকা নিয়ে যায় ডাকাতদল। দিপা জুয়েলার্সের মালিক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাৎক্ষণিক ভাবে লুটের পরিমান জানা সম্ভব হয়নি।

গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update