শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সাভারে ৮ মণ ঝাটকা ইলিশ জব্দ
স্টাফ রিপোর্টার / ৪৯১ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১৬ মার্চ, ২০২০

Views: 5

শহিদুল্লাহ সরকার 
সাভারে অভিযান চালিয়ে প্রায় ৮ মণ ঝাটকা ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তা। এসময় এক জনকে জরিমানা করা হয়।
সোমবার (১৬ মার্চ) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাজার এলাকার মাছের আড়ৎ থেকে ঝাটকা ইলিশ গুলো জব্দ করা হয়।
সাভার উপজেলার জৈষ্ঠ মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি মাছের আড়তে অভিযান পরিচানা করা হয়। এসময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৪ লাখ টাকা মুল্যের ৮ মণ ঝাটকা ইলিশ জব্দ করা হয়। মৎস্য কর্মকর্তার উপস্থিতি বুঝতে পেরে ব্যবসায়ীরা পালিয়ে গেলেও চালকসহ পিকআপ ভ্যানটি জব্দ করে উপজেলা চত্তরে আনা হয়। পরে পিকআপ ভ্যানটির চালক হাবিবুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। তার উপস্থিতিতে মাছ গুলো বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানাসহ দুস্থ্যদের মাঝে বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update