রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

সিটিস্ক্যান শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া
স্টাফ রিপোর্টার / ৩২৪ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

Views: 0

অনলাইন ডেস্ক

 

সিটিস্ক্যান শেষে বাসায় ফিরেছেন করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে সিটিস্ক্যান করানো হয় তার। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টায় হাসপাতাল ত্যাগ করেন বেগম জিয়া।

এর আগে রাত ৯টা ২২ মিনিটে বেগম জিয়াকে গুলশানের বাসা থেকে বের করে হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয় বলে গণমাধ্যমকে জানান চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। রাত পৌনে দশটায় তার গাড়িবহর হাসপাতালে পৌঁছে।

খালেদাকে বহনকারী গাড়ির পেছনের আসনে বেগুনি রঙের পোশাক পরা আরও একজনকে দেখা যায়। গাড়ির সামনের আসনে দেখা যায় তার গৃহকর্মী ফাতেমাকে।

বৃহস্পতিবার বিকেলে ডা. এফ এম সিদ্দিকী জানান, ম্যাডামের (খালেদা জিয়া) আজকে আক্রান্ত হওয়ার সপ্তম দিন। কোভিডের পরিভাষায় তিনি এখন দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করছেন। আমি আগেও বলেছি যে, কোভিডের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের মধ্যে একটা পার্থক্য আছে। কোভিডের যত সাবধানতা, যত জটিলতা সেগুলো সাধারণত সেকেন্ড উইকেই হয়। সেজন্য আমরা আরেকটু সাবধানতা অবলম্বন করতে চাই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update