শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সিলেটে ছাত্রলীগ নেত্রীর বাড়ীতে হামলা-ভাঙচুর, আতঙ্কে পরিবার
পিংকু দাশ / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

Views: 1

বাংলাদেশ ছাত্রলীগের সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার পলির বাড়ীতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ হামলার জন্য তিনি ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীদের দায়ী করেছেন। ঘটনার পর থেকে রুমানা আক্তার ও তার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।


​রুমানা আক্তার পলি জানান, গত ১১ নভেম্বর ২০২৫ ইংরেজি, রোজ রবিবার, বিকাল আনুমানিক ৫টার দিকে ২০/২৫ জন ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মী দক্ষিণ সুরমার তেতলি বদলি গ্রামে তাদের বাড়ীতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়ীর আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট করে।

​রুমানা আক্তার পলির পিতা এস কে আনোয়ার আলী হামলাকারীদের লুটপাটে বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তার উপরও আক্রমণ করে। আনোয়ার আলী বলেন, “হঠাৎ করে আমার বাড়ী সন্ত্রাসীরা ভাঙচুর করে লুটপাট করার সময় আমি চিৎকার করি, তখন তারা আমাকে আক্রমণ করে।”

​আনোয়ার আলীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীরা পালিয়ে যায়। এতে করে তার পরিবার হামলাকারীদের হাত থেকে রক্ষা পায়। তবে যাওয়ার আগে তারা ভবিষ্যতে আরও আক্রমণের হুমকি দিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

​রুমানা আক্তার পলি বলেন, “তারা হুমকি দিয়ে যায় আবার ও আমার পরিবারের উপর সময় বুঝে আক্রমণ করবে। তাই আমি ও আমার পরিবার আতংকে রাত দিন পার করছি।”

​এই হামলার ঘটনার পর রুমানা আক্তার পলি দক্ষিণ সুরমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, অভিযোগটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update