Views: 0
হরিণাকুণ্ডুতে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালি
এম.টুকু মাহমুদ,হরিণাকুণ্ডু থেকেঃ
অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিনাকুন্ডুতে কৃষি সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়াতে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।
শনিবার(0২ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা’র সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিসার মোঃ মাহাবুল এলাহীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, মনজুরুল ইসলাম, হরিণাকুণ্ডু প্রেসক্লাব সভাপতি এম. সাইফুজ্জামান তাজুসহ বিভিন্ন স্কুল কলেজে মাদ্রাসার প্রধানগন প্রমুখ।