শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

হাকিমপুরে রাতের আধারে ৪ জুয়াড়িকে আটক
প্রতিনিধি  হিলি দিনাজপুর / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

Views: 0

দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় রাতের আধারে জুয়া খেলার সময় মুল হোতা সহ ৪ জুয়াড়িকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
২৮ এপ্রিল সোমবার মধ্যরাতে হাকিমপুর উপজেলার ইটাই বাওনা  থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর হাকিমপুর থানার উপ- পরিদর্শক মোস্তাফিজার রহমান তিনি বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার ইটাই মাঠে জুয়ার আড্ডা বসিয়ে আসছিলো মুলহোতা আনাম। এর আগে অনেক অভিযান চালিয়েও তাকে আটক করা সম্ভব হয়নি।
গত সোমবার হাকিমপুর থানার অফিসার ইনচার্জ সুজন মিঞার নেতৃত্বে  পুলিশের কয়েকটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে মুলহোতা আনামসহ ৪ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার ইটাই গ্রামের জুয়া খেলার মুলহোতা মৃত. আফাজ উদ্দিনের ছেলে এনামুল হক ওরফে আনাম (৩৮)। অন্য জুয়ারীরা হলেন, আব্দুর রশিদের ছেলে রবিউল ইসলাম ওরফে বুলেট (৩৫), ধলিহার গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে শামসুল হক (৩৫),জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পানিয়াল গ্রামের মৃত ফকির মাহামুদের ছেলে আজাহার আলী (৬০)
হাকিমপুর থানার উপ- পরিদর্শক মোস্তাফিজার রহমান বলেন,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে উপজেলার ইটাই গ্রামে দীর্ঘদিন ধরে  জুয়ার আড্ডা বসিয়ে আসছিলো মুলহোতা আনাম। এর আগে অনেক অভিযান চালিয়েও তাকে আটক করা সম্ভব হয়নি। গতকাল সোমবার হাকিমপুর থানার অফিসার ইনচার্জ সুজন মিঞার নেতৃত্বে  পুলিশের কয়েকটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে মুলহোতা আনাম সহ ৪ জনকে আটক করা হয়েছে।
এসময় জুয়ার সরঞ্জাম ১টি ডাব্বু, ১টি প্লাষ্টিক বস্তা ও ১৮ হাজার ২শ টাকা জব্দ করা হয়েছে। এছাড়াও মুলহোতা আনাম ডাকাতি মামলার আসামি। মামলা নং ২৬

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update