শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

১লা জানুয়ারি ‘২১ সালে সবাই বই পাচ্ছে না। সবাইকে স্কুলে যেতে হবে।
স্টাফ রিপোর্টার / ৫৫৪ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

Views: 8

১লা জানুয়ারি ‘২১ সালে সবাই বই পাচ্ছে না। সবাইকে স্কুলে যেতে হবে।

করোনার কারণে এবার উত্সব হচ্ছে না। ১ জানুয়ারি সবাই বই পাচ্ছেও না। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। করোনা পরিস্থিতি এ অবস্থায় থাকলে ছুটি আরো বাড়তে পারে, এমন ধারণাও পাওয়া যাচ্ছে। তাহলে কবে শিক্ষার্থীরা বই পাবে, এ নিয়ে নানা প্রশ্ন অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের। বিতরণের জন্য এ বছরে সর্বমোট সাড়ে ৩৪ কোটি বই মুদ্রণ করছে সরকার। এর মধ্যে মাধ্যমিকের বই প্রায় ২৪ কোটি ৩৪ লাখ। বাকিটা প্রাথমিক স্তরের। ১ জানুয়ারির আগে মাধ্যমিক স্তরের সব বই না পৌঁছলেও প্রাথমিক স্তরের সব বই-ই পৌঁছে যাবে স্কুলে স্কুলে।

মাউশি অধিদপ্তরের একজন কর্মকর্তা দৈনিক শিক্ষাকে জানান, ১ জানুয়ারি কোনো উত্সব করা যাচ্ছে না। তাই উত্সবের মধ্য দিয়ে বই পৌঁছানোর সুযোগ নেই। অভিভাবক ও শিক্ষার্থীরা পর্যায়ক্রমে স্কুলে এসে বই নিয়ে যাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update