শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

ঘোড়শাল তালতলাপাড়া ইসলামী পাঠাগারএর সৌজন্যে ত্রাণ বিতরণ
স্টাফ রিপোর্টার / ৪৮৪ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

Views: 1

নিজস্ব প্রতিনিধিঃ করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য ঘর থেকে বের না হওয়া অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন ঝিনাইদহ সদর উপজেলার ১৪ নং ঘোড়শাল ইউনিয়নের ঘোড়শাল তালতলাপাড়া-ইসলামী পাঠাগার।

এ সময় উপস্হিত ছিলেন, তালতলাপাড়া- ইসলামী পাঠাগারের পরিচালক মো: আব্দুল হক রুবেল, জিবাংলা টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি -এস কে কাদের, একতা ক্যাটারার’স এর পরিচালক ইমরান হোসেন সহ পাঠাগারের সম্মানিত সদস্যবৃন্দ।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে, সর্বস্তরের মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়ে মো: আব্দুল হক রুবেল বলেন, দেশের ক্রান্তিকালে আমরা আপনাদের পাশে আছি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আতংকিত না হয়ে সাবান দিয়ে ঘন ঘন হাত পরিষ্কার করুন এবং বাসায় অবস্থান করুন।

তিনি আরও বলেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ্‌ যেন আমাদের দেশ কে এই করোনা ভাইরাস থেকে সবাইকে সুস্থতা দান করেন এবং সবাইকে ভালো রাখেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update