রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

কেশবপুরের কেদারপুরে পারিবারিক কলহে পিতা-পূত্রের আত্মহত্যা
স্টাফ রিপোর্টার / ৪৭৮ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ১২ মে, ২০২০

Views: 1

আবু হুরাইরা রাসেল যশোর জেলা প্রতিনিধি,যশোরের কেশবপুর উপজেলার কেদারপুর গ্রামে মঙ্গলবার সকালে পিতা ও পুত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, সোমবার গভীর রাতে উপজেলার কেদারপুর গ্রামের মুদি ব্যবসায়ী সাহেব আলী (৫৮) পারিবারিক কলহের জের ধরে নিজের ছেলের ওপর অভিমান করে বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। অপরদিকে ছেলে ইমামুল বিশ্বাস (২৮) পিতার ওপর অভিমান করে বাড়ির পাশে একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ লাশ দুইটি উদ্ধার করেছে। সহকারী পুলিশ সুপার মনিরামপুর সার্কেল সোহেব আহমেদ ও কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দীন জানান, পারিবারিক কলহের জের ধরে পুত্রের ওপর অভিমান করে পিতা ও পিতার ওপর অভিমান করে পুত্র পৃথক জায়গায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update