শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

কেশবপুরে করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় পল্লী অগ্রগতি সমিতি(র‌্যাক) এর বিনামূল্যে মাস্ক বিতরণ
স্টাফ রিপোর্টার / ৪০৮ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

Views: 1

আবু হুরাইরা রাসেল নিজস্ব প্রতিনিধি

যশোর কেশবপুরে করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় পল্লী অগ্রগতি সমিতি(র‌্যাক) এর আয়োজনে কেশবপুর উপজেলার গোপলপুর মোড় সংলগ্ন এলাকায় বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার গোপলপুর মোড় সংলগ্ন এলাকায় পথচারীসহ এলাকার সর্বস্তরের মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে পল্লী অগ্রগতি সমিতি (র‌্যাক) এর সভাপতি মোঃ মিজানুর রহমান বাবুর সভাপতিতে প্রধান অতিথির বক্তব্যে কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ আলমগীর বলেন, মাস্ক ব্যবহার অনেকের জন্য কষ্টের হলেও জীবন বাঁচানোর তাগিদে এটা ব্যবহার করতে হবে। নিশ্চয় মৃত্যু যন্ত্রণার চেয়ে মাস্ক ব্যবহার বেশি কষ্টকর নয়। তিনি আরও বলেন, স্বাভাবিকভাবে চলাফেরা করলে আমরা করোনায় আক্রান্ত হবো না, এটি অনেকেই মনে করেন। কিন্তু আমাদের বুঝতে হবে যদি আমরা নিজেরা সচেতন না হই, তাহলে যেকোনো মুহূর্তে আমরা করোনায় আক্রান্ত হতে পারি। তাই পরিবারের সব সদস্যকে আমরা মাস্ক ব্যবহার করতে বলছি।

যখনই বাসা থেকে বের হবো, তখনই যেন আমরা মাস্ক ব্যবহার করি। মাস্ক বিতরণ কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে নিজেরা নিরাপদ থাকবো, অন্যকেও নিরাপদ রাখবো। একই সঙ্গে নিজেরা মাস্ক ব্যবহারের পাশাপাশি অন্যদের মাস্ক পরতে সচেতন করবো। এখন এটিই আমাদের বেঁচে থাকার চ্যালেঞ্জ।

এসময় উপস্থিত ছিলেন ভালুকঘর পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত অফিসার সহকারী উপ-পরিদর্শক রিপন হালদার, পল্লী অগ্রগতি সমিতি(র‌্যাক) এর ম্যানেজার মো. মেসবাহ উদ্দীন, একাউন্ট অফিসার মো. নাজমুল হুসাইন, কোষাধ্যক্ষ কাজী তৌহিদুল হক, আইটি অফিসার মো. শরিফুল ইসলাম, নির্বহী সদস্য মোছা: রিমা খাতুন, পল্লী চিকিৎসক ডা: মো. নজরুল ইসলাম সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও এলাকার অন্যান্য ব্যাক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন পল্লী অগ্রগতি সমিতি(র‌্যাক) এর পরিচালক সৈয়দ রেজাউল ইসলাম ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update