বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

সাংবাদিক মোঃ রবিউল ইসলামের জন্মদিন
স্টাফ রিপোর্টার / ১৯৭ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

Views: 3

এম. টুকু মাহমুদ, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধিঃশহরের কোলাহল কিংবা গ্রামের মেঠো পথ—সবখানেই যার চোখ কান খোলা থাকে সাধারণ মানুষের অধিকারের সন্ধানে, তিনি আর কেউ নন, সংবাদ মাধ্যমের প্রিয় সাংবাদিক মোঃ রবিউল ইসলাম। যার হাত ধরে ‘হরিণাকুন্ডু বার্তা’ আজ কেবল একটি অনলাইন সংবাদমাধ্যম নয়, বরং হয়ে উঠেছে এই জনপদের “গণ মানুষের প্রতিচ্ছবি”। ​আজকের এই শুভ দিনটিই ছিলো সাংবাদিক রবিউল ইসলামের জন্মদিন।
​গল্পটা শুরু হয়েছিল এক বুক স্বপ্ন আর অদম্য সাহস নিয়ে। যখন সাধারণ মানুষের অভাব-অভিযোগ আর সুখ-দুঃখের কথা বলার মতো কোনো বলিষ্ঠ মাধ্যম ছিল না, ঠিক তখনই তিনি হাল ধরেন। তিনি বিশ্বাস করতেন, একটি সঠিক সংবাদ সমাজকে বদলে দিতে পারে। সেই বিশ্বাস থেকেই জন্ম নেয় ‘হরিণাকুন্ডু বার্তা’।
অনলাই পোর্টালের সংবাদ মাধ্যম হিসেবে তিনি শুধু শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে সিদ্ধান্ত নেননি, বরং প্রতিটি সংবাদের সত্যতা যাচাইয়ে আর সাংবাদিকদের সাহস যোগাতে তিনি নিজে মাঠে থেকেছেন। তাঁর কাছে সাংবাদিকতা মানে শুধু খবর পরিবেশন নয়, সাংবাদিকতা মানে হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আর সত্যের জয়গান।
​তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্লাটফর্ম ব্যাবহারকারী শুভাকাঙ্ক্ষীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update