রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

উখিয়ায় আইএনজিও কার্যালয়ের সামনে পড়ে ছিলো অজ্ঞাত মরদেহ
‎হারুন অর রশিদ: / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ৬ মে, ২০২৫

Views: 0

কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ৬ই (মে) দুপুরে উখিয়া উপজেলা সদরের ঘিলাতলী এলাকায় একটি আন্তর্জাতিক এনজিও সংস্থার কার্যালয়ের ফটকের সামনে পড়ে থাকা ঐ ব্যক্তির মরদেহ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল থেকেই মরদেহটি এনজিও সংস্থা আইএসআইয়ের অফিসের সামনে দেখা গেছে, পরে খবর পেয়ে উখিয়া থানার একটি পুলিশের টিম ঘটনাস্থলে আসে। পুলিশের ধারণা, নিহত ব্যক্তি আনুমানিক ৪০ বছর বয়সী পুরুষ এবং তিনি মানসিক রোগে আক্রান্ত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন। তিনি বলেন,  এখনো মরদেহের পরিচয় মিলেনি,  প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update