বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী
সুমা আক্তার (লুবনা) স্টাফ রিপোর্টার: / ১২২ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

Views: 0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার বিষয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন, তারেক রহমান উদ্বেগের মধ্যে থাকলেও সব সময় যোগাযোগ রাখছেন এবং “যখন উপযুক্ত সময় হবে, তখনই তিনি দেশে আসবেন।

” রবিবার (৩০ নভেম্বর) গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এই তথ্য জানান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে রিজভী বলেন, তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং বিদেশে যাওয়ার বিষয়ে চিকিৎসকরা এখনও কোনো সিদ্ধান্ত নেননি।

তিনি দ্রুত সেরে উঠবেন বলে আশা প্রকাশ করেন। একইসঙ্গে, রিজভী আহমেদ এভারকেয়ার হাসপাতালের সামনে অযথা ভিড় সৃষ্টি করা থেকে বিরত থাকার জন্য নেতাকর্মীদের প্রতি কঠোর আহ্বান জানান। তিনি বলেন, “সেখানে আরও অনেক রোগী রয়েছে।

তাদের চিকিৎসার যেন ব্যাঘাত না ঘটে, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।” তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দোয়ার অনুরোধ করেন। এদিকে, রিজভী আহমেদ জানান, বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বিএনপি’র ঘোষিত দুই সপ্তাহব্যাপী দলীয় কর্মসূচি খালেদা জিয়ার অসুস্থতার কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update