বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে পৌঁছাচ্ছে ব্যালট বাক্স; রাঙামাটিতে ভোটের প্রস্তুতি তুঙ্গে
মোঃ মোজাফফর আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি: / ৫০ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের একটি দুর্গম প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে নির্বাচনী সরঞ্জাম নামাচ্ছেন কর্মকর্তারা
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের একটি দুর্গম প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে নির্বাচনী সরঞ্জাম নামাচ্ছেন কর্মকর্তারা

Views: 1

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির ২৯৯নং আসনের দুর্গম কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পৌঁছানোর কাজ শুরু হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সেনাবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে নিরাপদে সরঞ্জাম ও কর্মীদের পৌঁছে দেওয়া হয়। পাহাড়ের অত্যন্ত দুর্গম এলাকায় যাতায়াতের কোনো সড়ক বা নৌপথ না থাকায় প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হাসনাত জাহান খান বিষয়টি নিশ্চিত করে জানান, বিলাইছড়ি উপজেলার ১৩টি কেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্র অত্যন্ত দুর্গম ভৌগোলিক অবস্থানে রয়েছে। যেখানে সাধারণ যানবাহনে পৌঁছানো অসম্ভব। ফলে গত শনিবার বড়থলি ও রাইমংছড়া এবং রোববার ফারুয়ার দুটি কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে এই সরঞ্জাম পৌঁছানোর কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে। মূলত একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যেই এই চ্যালেঞ্জিং কাজটি সম্পন্ন করছে প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গম বড়থলি ইউনিয়নের প্রাংজংপাড়া, বড়থলি ও রাইমংছড়াসহ ফারুয়া ইউনিয়নের দুটি কেন্দ্রে ভোটের কয়েক দিন আগেই নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে। ভোট গ্রহণ ও গণনা শেষ না হওয়া পর্যন্ত তাঁরা সেখানেই অবস্থান করবেন এবং পরবর্তীতে একইভাবে হেলিকপ্টারে করে তাঁদের জেলা সদরে ফিরিয়ে আনা হবে। রাঙামাটির এই উৎসবমুখর নির্বাচন সম্পন্ন করতে এবং নিরাপত্তার চাদরে দুর্গম কেন্দ্রগুলোকে ঢেকে দিতে সেনাবাহিনী ও বিমানবাহিনীর এই জোরালো ভূমিকা স্থানীয়দের মাঝে আস্থার সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update