সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

নেত্রকোনা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির ১৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন 
মোঃ নাজমুল ইসলাম স্টাফ রিপোর্টার / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১ মার্চ, ২০২৫

Views: 0

২৫ ফেব্রুয়ারী নেত্রকোনা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির ১৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি কেন্দ্রীয় পরিচালনা পরিষদ। কেন্দ্রীয় পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ময়নুল হক চৌধুরী সাক্ষরিত কমিটিতে আব্দুর রউফ কে সভাপতি ও মোঃ মোকশেদুল মুর্শেদ কে সিনিয়র সহ সভাপতি করে আগামী ৬ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে বলা হয়েছে। নেত্রকোনা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কমিটিতে মোঃ গিয়াস উদ্দিন ও বাবু সনজিৎ কুমার সাহ রায় (রিন্টু) কে সহ সভাপতি ও সদস্য হিসেবে শফিক হসান খান (মোহন),মোঃআজাদ রহমান, মোঃ কাইয়ুম খান,বাবু আলোক সরকার, দ্বিন মোহাম্মদ হাবিব খান,মোঃ মোজাম্মেল হক(সবুজ), এমদাদুল হক,বিপ্লব কুমার তরফদার,সুজন রায়,প্রনব রায় (রাজু),রাজন কুমার সরকার,আবুল হাসনাত মোঃ ফারুক (লিটন) ,  আল আমিন।

গণমাধ্যমের সাথে আলাপকালে নব অনুমোদিত কমিটির সভাপতি আব্দুর রউফ বলেন আমি  মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি এবং কেন্দ্রীয় পরিচালনা পরিষদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমকে সভাপতি হিসেবে মনোনীত করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়ায়।আমি আমার উপর অর্পিত দায়িত্ব শতভাগ সততা ও নিষ্ঠার সাথে পালন করতে সচেষ্ট থাকিব।

উক্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকশেদুল মুর্শেদ জানান আমরা নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করার পর থেকেই নব উদ্যমে কাজ শুরু করে দিয়েছি।নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রয়,নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন, ফার্মেসী রেজিষ্ট্রেশন কোর্স পরিচালনা, এবং কেমিস্টদের স্বার্থ সংরক্ষণে সর্বোচ্চ চেষ্টা করব।এবং কেন্দ্রীয় নির্দেশনা মেনে একটি মডেল কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি গঠন করতে পারব বলে আমরা আশাবাদী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update