শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

রাষ্ট্র সংস্কার চাইলে ‘হ্যাঁ’ ভোটে সিল দিতে হবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 3

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের রাষ্ট্রীয় কাঠামো যারা নষ্ট করেছে তাদের হাত থেকে মুক্তি এবং কাঙ্ক্ষিত সংস্কার চাইলে আসন্ন নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটে সিল দিতে হবে। আজ রোববার দুপুরে তার নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এই রাষ্ট্রকে কিছু খারাপ লোক ধ্বংস করে ফেলেছে এবং এখন ‘হ্যাঁ’-‘না’ ভোটের মাধ্যমেই প্রমাণিত হবে কারা প্রকৃতপক্ষে দেশের সংস্কার চায় আর কারা চায় না। যদিও গণভোটের বিষয়টি এখনো অনেকের কাছে অস্পষ্ট, তবে দেশের গুণগত পরিবর্তন চাইলে ‘হ্যাঁ’ ভোট প্রদানের কোনো বিকল্প নেই।

ঠাকুরগাঁওবাসীর উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে তিনি এই অঞ্চলের মানুষের জন্য বিশেষ কিছু কাজ করতে চান। দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী দল নির্বাচিত হলে প্রথমেই দেশের ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। কৃষকদের ভাগ্য উন্নয়নে বিশেষ কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে, যার মাধ্যমে প্রান্তিক কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ ও সেচের পানি নিশ্চিতভাবে পাবেন। এছাড়া বিএনপি সরকার গঠন করতে পারলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করার ঘোষণা দেন তিনি। আগামী দেড় বছরের মধ্যে ১ কোটি বেকারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলেও তিনি বলিষ্ঠ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, এই দেশে সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই এই মাটির সমান নাগরিক। তিনি সবাইকে নিজেদের অধিকার নিয়ে সাহসের সঙ্গে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আশ্বস্ত করেন যে, বিএনপি অতীতেও তাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও অটুট সমর্থন বজায় রাখবে। পথসভায় স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update