Views: 9
এম.টুকু মাহমুদ,হরিণাকুণ্ডু(ঝিনাইদহ)প্রতিনিধিঃপ্রতিবারের মত এবারও ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন কয়েকটি গ্রামের মুসল্লিরা। শুক্রবার (২০ মার্চ) সকালে সাড়ে আটটার সময় উপজেলা শহরের দুলদুলের চাতালে এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
ঈদ উদযাপন কমিটির সভাপতি সাখাওত হোসেন এবং আয়োজকেরা জানান, সৌদি আরবের সাথে মিল রেখে তারা প্রতি বছর ধরে ঈদ জামাতের আয়োজন করে আসছেন। এবারও উপজেলার গাজীপুর,বলরামপুর, হরিণাকুণ্ডু,মধুহাটী, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, পারফলসী, পায়রাডাঙ্গা এলাকাসহ পার্শবর্তী উপজেলা শৈলকুপার গাড়াগঞ্জ,ভাটই থেকে আগত প্রাই শতাধিক মুসল্লিরা এ ঈদের নামাজ আদায় করেন। ঈদ জামায়াতের ইমামতি করেন মাওলানা হাবিবুল্লাহ।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ঈদের খুতবায় ঈদুল ফিতরের গুরুত্ব তুলে ধরেন ঐ ইমাম।
ঈদের নামাজ পড়তে আসা চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ গ্রামের মোখলেছুর রহমান জানান,চঁন্দ্র মাস দর্শনের ভিত্তিতে, মাসের ১ তারিখে আমরা এই ঈদের নামাজ পড়ে থাকি।