শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

উদ্ধার হওয়া সেই ৪০ হাজার ইয়াবা ধ্বংস করেলেন
স্টাফ রিপোর্টার / ৫৫৭ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯

Views: 0

 

নাহিদ পারভেজ ,কলাপাড়া উপজেলা প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় উদ্ধার ৪০ হাজার ইয়াবা ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব শোভন শাহরিয়ার’র উপস্থিতিতে এ ইয়াবা ধ্বংস করা হয়। উদ্ধার ইয়াবা পানির সঙ্গে গুলিয়ে ধ্বংস করে আন্ধারমানিক নদে ফেলে দেয়া হয়। একই সময় প্যাকেট পুড়িয়ে ফেলা হয়। এ সময় কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) আসাদুর রহমান,এসআই তাওহিদ উপস্থিত ছিলেন। গত ১ নভেম্বর রাতে কলাপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফ তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে ইয়াবার এ বিশাল চালান আটক করে। এ সময় ইউসুফ তালুকদার ও তার ছেলে আসলাম তালুকদার এবং সহযোগী মুছা ও সুমনকে গ্রেফতার করা হয়। তবে ইয়াবা চালানের হোতা বনি আমিন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update