Views: 2
জামালপুর প্রতিনিধি ॥
করোনায় করুণ চাদরের থাবা থেকে আক্রান্তদের রক্ষায় প্রতিনিয়তই ঝুকি নিচ্ছেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. এ.এ. এম আবু তাহের। কোয়ারান্টাইন, (কোভিড-১৯) আক্রান্তদের আইসোলেশন সহ নমুনা পরীক্ষার ফলাফল,রোগিদের বাড়ী বাড়ী গিয়ে মনোবল শক্ত করতে উৎসাহ এবং সেবা দিয়ে যাচ্ছেন তিনি।
গত ১৮জুন অনলাইন নিউজপোর্টালে অফিস সময়ে বেসরকারী হাসপাতালে রোগী দেখা নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে। এই সংবাদে তিনি ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানান। তিনি বলেন- প্রায় সাতমাস যাবৎ ইসলামপুরে মানুষের সেবায় নিয়োজিত রয়েছি। করোনার এই ক্লান্তিলগ্নে ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে আগত লোকজনদের মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ তাদের করোনা ভাইরাসের উপসর্গ আছে কি না তা উপজেলা মেডিক্যাল টিমের মাধ্যমে নমুনা ও তথ্য সংগ্রহে সহায়তা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
যে কোন দুর্যোগের সময় মানুষের সেবা প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। উপজেলায় স্বাস্থ্য বিধি পালন নিশ্চিতকল্পে ১৮জুন বেলা ১১ টায় উপজেলা সদরে অবস্থিত হযরত শাহ কামাল ( রঃ) হাসপাতাল পরিদর্শনে যাই। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে স্বাস্থ্য বিধি অনুসারে স্বাস্থ্য সেবা প্রদানের নির্দেশ প্রদান করা হয়। কাকতালীয় ভাবে আকলিমা খাতুন নামে একজন মুমূর্ষু ক্যান্সার রোগী আমার কাছে পরামর্শ চাইলে বিনা ভিজিটে আমি তাকে পরামর্শ দেই।
এতেই আমাকে হেয় করতে একটি মহল সংবাদকর্মীকে বিভ্রান্তিমূলক তথ্য দেন। যাহা আমার দৃস্টিগোচর হয় আমি এর তীব্র নিন্দা জানাই। তিনি আরো জানান-উপজেলায় এযাবৎ শনাক্ত হয়েছে ৮৮ জন এবং মারা গেছেন ২জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৮ জন।