Views: 1
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দলীয় কার্যালয়ে কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দের সাথে শাহীন চাকলাদারের পক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিমোহন। শাহীন চাকলাদারের পক্ষে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম ও যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু। আরো বক্তব্য রাখেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবীর হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ইউপি সদস্য নিমাই চন্দ্র দাস, দীপক মুখার্জী, মনিরুজ্জামান মনি, আলী আকবার, মুনতাজ আলী, ইউপি সদস্য ওলিয়ার রহমান, সাবেক ইউপি সদস্য জয়দেব দাস, নজরুল ইসলাম, আব্দুর রহিম, আতিয়ার রহমান প্রমুখ।