শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

বসত বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ,গ্রেপ্তার ১
এম. টুকু মাহমুদ, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধিঃ / ১৩৫ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

Views: 0

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বিশাল আকৃতির গাঁজার গাছ উদ্ধার করেছে হরিণাকুণ্ডু থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোঃ শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে অভিযান চালিয়ে জোড়াদাহ ইউনিয়নের হরিশপুর গ্রামের জনৈক মতলেব মণ্ডলের পুত্র,আশাদুল মণ্ডল ছন্টু (৩৫) বসতবাড়ির আঙ্গিনায় বিরাট আকারের এই নেশা জাতীয় দ্রব্যের গাছ উদ্ধারে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে থানা পুলিশ সূত্র জানায়,একটি ১১ফুট ৮ (আট) ইঞ্চির গাঁজা, ২টা ৩০ মিনিটে উদ্ধার করা হয়েছে, যার ওজন ৪ কেজি। গাঁজা চাষি বেশ কিছুদিন ধরেই এই চাষ করছেন।

এ বিষয়ে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার জানান,প্রাথমিক পর্যায়ে আটককৃত ব্যাক্তির জিজ্ঞাসাবাদে গাঁজা চাষ ক্রয় এবং বিক্রয়ের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং ০৯. বুধবার ১৬ সেপ্টেম্বর আসামীকে জেল হাজতে প্রেরণ করা হবে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update