শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

যশোরের শার্শার মানুষের জন্য কাজ করে যাচ্ছে জীবনের তরে রক্তদান সংগঠন
স্টাফ রিপোর্টার / ৪০২ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ৭ অক্টোবর, ২০২০

Views: 1

খোরশেদ আলম :
যশোরের শার্শায় মুমূর্ষু রোগীদের জন্য সেচ্ছায় কাজ করে যাচ্ছে জীবনের তরে রক্তদান নামক ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন। ১৫ জুন ২০২০ থেকে এই কাজক্রম শুরু করে এই পর্যন্ত প্রায় ১০০ বেশি মানুষকে রক্ত দান করেছে সংগঠনটি, করোনা মহামারী মধ্যো নিরলস ভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি।
কথা হয় সংগঠনটির প্রতিষ্টাতা পরিচালক সাকিবুজ্জামান লিমন এর সাথে তিনি সাংবাদিকদের জানান, একটি ছোট ঘটনার মাধ্যমে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু। একদিন আমার এক আত্মীয়ের জন্য (এবি+) পজেটিভ রক্তের প্রয়োজন ছিলো, আমি দুইদিন যাবত খুঁজেও একজন ডোনার পাইনি, আমার মনে অনেক কষ্ট লাগলো আমি নিজে কত মানুষের রক্ত যোগাড় করে দিয়েছি, আমি নিজেও দুইদিন আগেও সর্বমোট ১০ বার রক্ত দিলাম। আর আমার প্রয়োজনের সময় কোনো রক্ত পেলাম না। আমার মনে একটু খারাপ লাগলো,তারপর থেকে ফেসবুক থেকে পরিচিত ১২০ জনের মতো আগ্রহী ডোনার নিয়ে শুরু হলো জীবনের তরে রক্ত দানের যাত্রা।
তবে প্রয়োজনের সময়ে ডোনারদের খুজে পাওয়া কষ্টসাধ্য বিষয় হলেও সাকিবুজ্জামান লিমন বলেন, আমরা ডিজিটাল ভাবে ডোনার লিস্ট করেছি এর মাধ্যমে ৫ সেকেন্ডেরও কম সময়ে ডোনার খুজে পাওয়া সম্ভব, এবং সহজেই যোগাযোগ করা যায়।
তিনি আরো বলেন, প্রথমে আমি নিজেই ডোনার খুজতাম এবং নিজেই ডোনারকে বাড়ি থেকে নিয়ে আসতাম এবং দিয়ে আসতাম। প্রত্যেকটা রক্ত দেওয়ার জন্য আমার নিজের থেকে প্রায় ১০০ টাকা খরচ হয় তবে এই টাকা কখনো কারোর থেকে নেয়া হয় না, এছাড়াও মাঝে মাঝে এমন হয়ে থাকে রক্ত গ্রহীতার ব্যাগ এর টাকাও আমরা দিয়ে থাকি।
অল্প দিনে সংগঠন টি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, একদিনে বিভিন্ন জায়গায় রক্ত দেয়ার প্রয়োজন পড়ছে যে কারনে সংগঠন টিতে সেচ্ছায় কাজ করছে সাকিবুজ্জামান লিমন সহ ফারদিন শিহাব,তাছনিয়া আসরাফি কনা,নাসিম রেজা সহ অনেকে।
সাকিবুজ্জামান লিমন জানান, এপর্যন্ত আমরা অনেক মানুষকে রক্ত দিয়েছি। জীবনের তরে রক্ত দানের পেইজে যেয়ে আপনার দেখতে পারেন আমাদের কার্যক্রম। আর আপনাদের কখনো রক্তের প্রয়োজনে বা আমাদের কোনো পরামর্শ বা কোনো উপদেশ দেওয়ার প্রয়োজন হলে +8801835430046 এই নম্বরে যোগাযোগ করতে পারেন।
মানুষ মানুষের জন্য এই কথায় আমরা বিশ্বাসি।
এই ধরনের সেচ্ছাসেবী সংগঠন প্রতিটি উপজেলাতে গড়া উঠা প্রয়োজন, জীবনের তরে রক্ত দান সংগঠন টির জন্য সংবাদ সংস্থা ও কর্মীদের ” পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update