শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

যশোরের শার্শায় পুলিশের এএসআই সহ ২ জনের করোনা পজেটিভ
স্টাফ রিপোর্টার / ৪৬৮ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

Views: 1

খোরশেদ আলম :
যশোরের শার্শা উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে পুলিশ সহ আরো ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬ জন।
মঙ্গলবার (২৩ জুন) বিকালে শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তরা হলেন, শার্শা থানার সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) গোলাম নবী ও উপজেলার সদর ইউনিয়নের নাভারণ-কাজিরবেড় গ্রাম‍ের সাংবাদিক সেলিম রেজার ছেলে আবু হুরায়রা জয়।
শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, নতুন করে নমুনা সংগ্রহ করে গত রবিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। এতে তাদের ২ জনের নমুনায় করোনা পজেটিভ হয়েছে। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এবং তাদের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
তিনি আরো বলেন, উপজেলায় এই নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬ জন। এর মধ্যে ১৮ জন সুস্থ হয়েছেন। বাকিরা বাড়িতে ও হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update