শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: কাপ্তাইয়ে ভোটারদের সচেতন করতে প্রশাসনের সমন্বয় সভা
মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি : / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

Views: 0

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটারদের উদ্বুদ্ধ করতে রাঙামাটির কাপ্তাইয়ে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং সাংবাদিকসহ সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে জনগণের ভোটাধিকার; তাই আসন্ন নির্বাচন ও গণভোটে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের কেন্দ্রমুখী করতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণভোট সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ ও এর কারিগরি দিকগুলো ব্যাখ্যা করা হয়। লিফলেটে প্রস্তাবিত সাংবিধানিক সংস্কারের দিকনির্দেশনা এবং ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রদানের সহজ পদ্ধতি তুলে ধরা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন বলেন, নির্বাচন ও গণভোটে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে মাঠপর্যায়ে জোরালো প্রচার চালাতে হবে। তিনি স্থানীয় প্রতিনিধিদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। চন্দ্রঘোনা থানার ওসি এম শাকের আহমদের উপস্থিতিতে এবং তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহবুব হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসানসহ অন্যান্যরা। সভা শেষে উপস্থিত সকলের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে জনসচেতনতা বৃদ্ধির অঙ্গীকার করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update