Views: 0
এম.টুকু মাহমুদ,হরিণাকুণ্ডু থেকেঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিত সাহার সভাপতিত্বে কর্মশালায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালক (যুগ্ম সচিব) পরিবার পরিকল্পনা,খুলনা বিভাগ।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, উপ পরিচালক, পরিবার পরিকল্পনা ঝিনাইদহের এস এম আল কামাল,রিজিওনাল কনসালটেন্ট, যশোর রিজিয়ন,মো: আসাদুজ্জামান, পৌর মেয়র ফারুক হোসেন,সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সকল বিভাগীয় প্রধান,গণমাধ্যম কর্মীবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বাস্থ্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসব সেবা বিষয়ক কর্মশালায় বক্তারা বলেন বহু প্রতিকুলতাকে উপেক্ষা করে যে বাঙালি বিশ্ব মঞ্জিলে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। সেই জাতি শত অপ্রতুলতার মধ্যেও যে স্বাভাবিক প্রসবের হার প্রত্যাশিত পর্যায়ে নিতে পারবে, তা বিশ্বাস করা অবাস্তব নয়।