বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

হরিনাকুন্ডুতে পৌর বিএনপির ইফতার আয়োজন
স্টাফ রিপোর্টার / ১৪৯ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

Views: 2

এম.টুকু মাহমুদ,হরিণাকুণ্ডু থেকেঃ ঝিনাইদের পৌর বিএনপি উদ্যোগে প্রিয়নাথ স্কুল এন্ড কলেজ মাঠে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।মঙ্গলবার (১৮ই মার্চ) পৌর বিএনপি’র সভাপতি জিন্নাতুল্লা খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিচুর রহমান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ্যাড. এম এ মজিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মুন্সি কামাল আজাদ পান্নু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান মাস্টার,সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান,সাধারণ সম্পাদক আনিচুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি আলতাফ হোসেন ,পৌর বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সহ বিএনপি ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ আরো অনেকেই।

পরিশেষে মাহে রমজানে ইফতার অনুষ্ঠানে মুসলিম উম্মাহকে গোনাহ থেকে মুক্তি দিয়ে রহমত মাগফেরাত ও নাজাতের বরকত লাভের উদ্দেশ্যে দোয়া করা হয়। 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update