বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম:
পেকুয়ায় ২টি বন্দুক ও গোলাবারুদসহ পেশাদার অস্ত্রধারী গ্রেফতারসিএনজির ইঞ্জিন বক্সে ২৩ হাজার ই/য়া/বা! টেকনাফে র‌্যাব-১৫ এর জালে চালক। ‎টেকনাফে ১০ বছরের শিশুকে ধ/র্ষ/ণচেষ্টা: র‌্যাব-১৫ কর্তৃক আসামী গ্রেফতার, ভিকটিম উদ্ধারকক্সবাজারে র‌্যাবের সফল অভিযান: বিপুল পরিমাণ ই/য়া/বা, হে/রো/ই/ন ও আ/ই/স/সহ শীর্ষ মা/দ/ক কারবারি আজিজ গ্রে/ফ/তা/র ‎উখিয়ায় ‘শ্যাডো অব চেঞ্জ’-এর ব্যতিক্রমী রম্য বিতর্ক: জয়ী মাংসের রাজত্ব, রানার্সআপ ডাল-ভাত ও সালাদ‎টেকনাফে র‌্যাবের চিরুনি অভিযান: ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার৭ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরুজিএমপি সদর থানা পুলিশের অভিযানে ০২ টি বিদেশি পিস্তল ০৭ রাউন্ড গুলি ও ২ টি প্রাইভেট কারসহ গ্রেফতার -০১বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তরব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনীর ওপর প্রশাসনের সাময়িক নিষেধাজ্ঞাবেহেশতের টিকিট বিক্রির নামে অপশক্তির তৎপরতা রুখে দিনঢাকার বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানশহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আগামীকালতারেক রহমানের সুস্বাস্থ্য ও বাংলাদেশের সমৃদ্ধি কামনা করলেন মোদিফ্রিজভর্তি কুরবানির গোশত বনাম প্রতিবেশীর শূন্য থালা: আমাদের ইবাদত কতটা খাঁটি?

উখিয়ায় ‘শ্যাডো অব চেঞ্জ’-এর ব্যতিক্রমী রম্য বিতর্ক: জয়ী মাংসের রাজত্ব, রানার্সআপ ডাল-ভাত ও সালাদ‎

মোঃ হারুন অর রশিদ - উখিয়া, (কক্সবাজার) প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ
উখিয়ায় ‘শ্যাডো অব চেঞ্জ’-এর ব্যতিক্রমী রম্য বিতর্ক: জয়ী মাংসের রাজত্ব, রানার্সআপ ডাল-ভাত ও সালাদ‎
৬২

ঈদুল আজহার টানা মাংস খাওয়ার ক্লান্তি আর অলসতা কাটাতে এক ভিন্নধর্মী ও প্রাণবন্ত রম্য বিতর্কের আয়োজন করেছে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘শ্যাডো অব চেঞ্জ’ (SOC)। ১ লা জুন (২০২৬ খ্রি.) বিকাল ৪:০০ টায় কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই উৎসবমুখর বিতর্ক প্রতিযোগিতা ও আড্ডা অনুষ্ঠিত হয়।

‎রসালো ও বুদ্ধিদীপ্ত এই বিতর্কের মূল বিষয় ছিল— “ঈদের পঞ্চম দিনে এসে সালাদ ও ডাল-ভাতকে অমৃত মনে হওয়া- এটি জিহ্বার আত্মসমর্পণ নাকি গরুর মাংসের প্রতি চরম বিশ্বাসঘাতকতা?”

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারিরবিল মিনহাজুল কোরআন আলিম মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম মোক্তার আহমেদ।

‎যুক্তির কাঁটাছেঁড়া ও রসবোধের এই লড়াইয়ে বিচারকের দায়িত্ব পালন করেন: নুর হোসাইন, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। সাইফুল্লাহ খালেদ, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। হাকিম আলী চৌধুরী, অবসরপ্রাপ্ত সেনাসদস্য, বাংলাদেশ সেনাবাহিনী।

‎এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ; যাদের মধ্যে অন্যতম— পালংখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি নূরুল আলম, সহকারী শিক্ষক আলী হোসাইন, আঞ্জুমানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান, পালংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার ইবনে কামাল এবং লেখক ও সাহিত্যিক সানা উল্লাহ।

‎বিতর্কের মূল পর্বে ‘জিহ্বার আত্মসমর্পণ’ তথা সালাদ ও ডাল-ভাতের পক্ষে যুক্তি তুলে ধরে। অন্যদিকে, ‘গরুর মাংসের প্রতি চরম বিশ্বাসঘাতকতা’র যুক্তি নিয়ে মাঠ কাঁপায় পালংখালী উচ্চ বিদ্যালয়ের ব্যাচ-২৬ এর নারী বিতার্কিকদের নিয়ে গঠিত ‘বিপক্ষদল’।

‎পক্ষদলের বিতার্কিকরা হলো: জামাল উদ্দিন, সোহান আবরার, ফয়সাল আহমেদ, তাওহিদুল ইসলাম এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোসাদ্দেক শাহরিয়ার কাউছার।
‎বিপক্ষদলের বিতার্কিকরা হলো: মারওয়া ওসমান তাহিয়া, নাওরিন মরিয়ম, তাসপিয়া আলম তাসিন, তুপা এবং রোজা ইজমা তানহা।

‎কড়া যুক্তি, হাস্যরস আর উপস্থিত বুদ্ধির চমৎকার প্রদর্শনীতে বিচারকদের রায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিপক্ষদল (মাংসের পক্ষ)। রানার্সআপ ট্রফি জিতে নেয় পক্ষদল (ডাল-ভাত ও সালাদের পক্ষ)।

‎প্রতিযোগিতায় অসামান্য নেতৃত্ব দিয়ে শ্রেষ্ঠ দলনেতা নির্বাচিত হন রোজা ইজমা তানহা, এবং যুক্তি ও বাচনভঙ্গিতে সবাইকে মুগ্ধ করে শ্রেষ্ঠ বক্তার পুরস্কার লুফে নেন মারওয়া ওসমান তাহিয়া।

‎আয়োজক সংগঠন ‘Shadow of Change (SOC)’-এর প্রতিনিধিরা জানান, ঈদের ছুটির আমেজে তরুণ প্রজন্মের মেধা বিকাশ, রসবোধ ও যুক্তিবাদী মানসিকতা তৈরি করতেই এই ব্যতিক্রমী রম্য বিতর্কের আয়োজন করা হয়েছিল। স্থানীয় সুধীসমাজ ও তরুণদের বিপুল উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।

Polls

আজকের প্রশ্ন

আপনি বাংলা নিউজ টিভির পেইজে লাইক ফলো দিয়েছেন কি?

View Results

Loading ... Loading ...

পেকুয়ায় ২টি বন্দুক ও গোলাবারুদসহ পেশাদার অস্ত্রধারী গ্রেফতার

‎মোঃ হারুন অর রশিদ (কক্সবাজার) প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
পেকুয়ায় ২টি বন্দুক ও গোলাবারুদসহ পেশাদার অস্ত্রধারী গ্রেফতার

কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি ব্যারেল সংযুক্ত একনালা বন্দুক ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ আহম্মদ নুর নামের এক পেশাদার অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

‎আজ বৃহস্পতিবার (০৪ জুন) রাত আনুমানিক পৌনে ২টার দিকে পেকুয়া থানাধীন শিলখালী গ্রামস্থ কাছেমুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মসজিদ সংলগ্ন তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত আহম্মদ নুর পেকুয়া উপজেলার ৬নং ওয়ার্ডের সরকারি ঘোনা এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

‎র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, শিলখালী এলাকার ওই স্থানে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযান চলাকালীন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অস্ত্রধারী আহম্মদ নুরকে আটক করা হয়।

‎পরবর্তীতে উপস্থিত স্থানীয় লোকজনের সামনে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ০২টি দেশীয় তৈরি ব্যারেল সংযুক্ত একনালা বন্দুক, ০২টি তাজা কার্তুজ, ০২টি ব্যবহৃত কার্তুজের খোসা এবং ০৫ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।

‎ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখার অপরাধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে পেকুয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ ও অপরাধীদের দমনে র‌্যাবের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সিএনজির ইঞ্জিন বক্সে ২৩ হাজার ই/য়া/বা! টেকনাফে র‌্যাব-১৫ এর জালে চালক। ‎

‎মোঃ হারুন অর রশিদ উখিয়া প্রতিনিধি কক্সবাজার প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
সিএনজির ইঞ্জিন বক্সে ২৩ হাজার ই/য়া/বা! টেকনাফে র‌্যাব-১৫ এর জালে চালক। ‎

কক্সবাজারের টেকনাফে সিএনজি অটোরিকশার ইঞ্জিন বক্সে বিশেষ কায়দায় লুকিয়ে পাচারের সময় ২৩ হাজার পিস ইয়াবাসহ সৈয়দ আলম (৪৮) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

‎মঙ্গলবার (০২ জুন ২০২৬) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকায় র‌্যাব ক্যাম্পের সামনের সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

‎গ্রেফতারকৃত সৈয়দ আলম টেকনাফ থানার হ্নীলা ইউনিয়ন পরিষদের ০৯নং ওয়ার্ডের জাদিমুরা (কোনাপাড়া স্টেশন গলি) এলাকার মৃত আলী আহম্মদের ছেলে।

‎র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সূত্রে খবর পায় যে, এক মাদক কারবারি ইয়াবার একটি বড় চালান নিয়ে সিএনজি অটোরিকশা যোগে বরইতলী হয়ে টেকনাফ সদরের দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে বিকেল আনুমানিক ৩:৪৫ মিনিটে টেকনাফ র‌্যাব ক্যাম্পের সামনের পাকা রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।

‎বিকেল ৪:১০ মিনিটের দিকে জাদিমুরার দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে সংকেত দিয়ে থামায় র‌্যাব। এ সময় চালক সৈয়দ আলমকে জিজ্ঞাসাবাদ করা হলে সে তার কাছে মাদক থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত স্থানীয় জনগণের সামনে আসামির দেখানো মতে সিএনজির পিছনের ইঞ্জিন বক্সের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা এবং আসামির কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়েছে।

‎র‌্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

‎সীমান্তবর্তী এলাকায় মাদকের সিন্ডিকেট নির্মূল এবং চোরাচালান রোধে সরকারের ‘শূণ্য সহনশীলতা’ (Zero Tolerance) নীতি বাস্তবায়নে র‌্যাবের এই ধরনের গোয়েন্দা নজরদারি ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টেকনাফে ১০ বছরের শিশুকে ধ/র্ষ/ণচেষ্টা: র‌্যাব-১৫ কর্তৃক আসামী গ্রেফতার, ভিকটিম উদ্ধার

মোঃ হারুন অর রশিদ - উখিয়া, কক্সবাজার। প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ
টেকনাফে ১০ বছরের শিশুকে ধ/র্ষ/ণচেষ্টা: র‌্যাব-১৫ কর্তৃক আসামী গ্রেফতার, ভিকটিম উদ্ধার

‎কক্সবাজারের টেকনাফে ১০ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্যকর মামলার একমাত্র আসামী হাবিবুর রহমান (৫৩)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। একই অভিযানে ভিকটিম শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

‎গতকাল ১ জুন (সোমবার) দুপুর আড়াইটার দিকে টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডের রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎র‌্যাব সূত্র জানায়, ১ জুন দুপুর আনুমানিক ১২টার দিকে হ্নীলা ইউনিয়নের আলীখালী সাকিনের মাহমুদ আলী ফকিরের বাড়ির সামনের রাস্তায় ১০ বছর বয়সী ওই শিশুকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় হাবিবুর রহমান।

‎ঘটনার সময় র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি নিয়মিত টহল দল হ্নীলা বাজার এলাকায় ডিউটি করছিল। স্থানীয় জনগণের মাধ্যমে তারা জানতে পারেন যে, রঙ্গীখালী এলাকায় শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় উত্তেজিত জনতা এক ব্যক্তিকে আটকে গণপিটুনি দিচ্ছে। সংবাদ পাওয়ার সাথে সাথেই র‌্যাবের চৌকস আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা উত্তেজিত জনতাকে শান্ত করে আসামীকে নিজেদের হেফাজতে নেয় এবং ভিকটিম শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

‎গ্রেফতারকৃত আসামী হাবিবুর রহমান (৫৩) কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপির দরগাপাড়া (০৫ নম্বর ওয়ার্ড) গ্রামের শফিকুর রহমানের ছেলে। সে বর্তমানে একই ইউনিয়নের উলুচামারী আশ্রয়কেন্দ্রের (০৬ নম্বর ওয়ার্ড) বাসিন্দা।

‎ধৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এই ন্যাক্কারজনক ও আমলযোগ্য অপরাধের প্রেক্ষিতে আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

‎র‌্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের এই ধরণের কঠোর ও জোরালো অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।