বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

উত্তরায় লতিফ এম্পোরিয়ামে ‘অহনা ফ্যাশন’-এর শুভ উদ্বোধন
নাজমুল ইসলাম মন্ডল / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

Views: 2

​রাজধানীর উত্তরায় রাজলক্ষী এলাকার লতিফ এম্পোরিয়াম মার্কেটে (লেভেল-২) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো নতুন শো-রুম ‘অহনা ফ্যাশন’। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মার্কেট প্রাঙ্গণে ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন এবং বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফ এম্পোরিয়াম মার্কেট (লেভেল-২)-এর কর্ণধার মোঃ সোহেল আরমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহানা ফ্যাশনের চেয়ারম্যান মোঃ আকাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অহনা ফ্যাশনের স্বত্বাধিকারী লুবনা আক্তার।

​এছাড়াও উদ্বোধনী আয়োজনে মার্কেটের অন্যান্য বিশিষ্ট ব্যবসায়ী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​মার্কেট কর্তৃপক্ষ জানায়, নতুন বছর উপলক্ষে ক্রেতাদের জন্য এখানে থাকছে বিশাল ধামাকা অফার। অত্যাধুনিক ও রুচিশীল কেনাকাটার জন্য মার্কেটটিতে মোট ৪৮টি দোকান রয়েছে। যেখানে পাওয়া যাবে এক্সপোর্ট-ইমপোর্ট কোয়ালিটির দেশি-বিদেশি পোশাক, জুতা এবং কসমেটিকসসহ নানা ধরণের লাইফস্টাইল পণ্য।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update