বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

কাপ্তাইয়ে অভিভাবক সমাবেশ: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণ
মো জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি : / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

Views: 0

রাঙ্গামাটির কাপ্তাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মা ও অভিভাবকদের নিয়ে এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে কাপ্তাই ইউনিয়নের শিল্প এলাকা সংলগ্ন বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রুহুল আমিন। তিনি তার বক্তব্যে বলেন, ভোটদান কেবল নাগরিক দায়িত্বই নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক অধিকার। প্রত্যেক ভোটারের উচিত কোনো প্রকার ভয়ভীতি ছাড়া নির্বিঘ্নে ও সঠিকভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এবং উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল। বক্তারা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিশাল কর্মযজ্ঞে নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সভায় উপস্থিত প্রায় ১২০ জন নারী ও অভিভাবককে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়। আলোচনা শেষে অংশগ্রহণকারীরা জাতীয় নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে এ ধরনের প্রচারণা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update