রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

কাপ্তাই মডেল মসজিদের সামনে জুমার নামাজ শেষে বিশেষ মতবিনিময়; এলাকার উন্নয়নে ঐক্যের ডাক
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ৬৬ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

Views: 1

রাঙামাটির কাপ্তাই উপজেলা মডেল মসজিদের সামনে জুমার নামাজ আদায় শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) পবিত্র জুমার নামাজ শেষে মসজিদের প্রধান ফটকের সামনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন। এছাড়া অন্যান্যদের মধ্যে অংশ নেন মামনি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক দিল মোহাম্মদ মোশারফ হোসেন, ইব্রাহিম, কালাম হোসেন, আনোয়ার হোসেন, ইউসুফ, সোনালী ব্যাংকের কর্মকর্তা মাসুদ, রেজাউল করিম এবং ওয়াক্কা চা বাগানের ম্যানেজারসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনাকালে নেতৃবৃন্দ কাপ্তাই এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা, ধর্মীয় মূল্যবোধ এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন। উপস্থিত বক্তারা বলেন, কাপ্তাইয়ের দীর্ঘদিনের ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে এবং এলাকার উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন। এ সময় উপস্থিত সাধারণ মুসল্লিরাও এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। জুমার নামাজ শেষে এমন হৃদ্যতাপূর্ণ পরিবেশে মিলিত হতে পেরে উপস্থিত সবাই সন্তোষ প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update