বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহর বিপরীতে বিএনপি জোটের তুরুপের তাস জসিম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: / ৬১ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন এসেছে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং পরবর্তীতে হাইকোর্টে রিট খারিজ হওয়ায় ধানের শীষের কোনো প্রার্থী থাকছে না। তবে এই শূন্যতা পূরণে বিকল্প কৌশল হিসেবে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে বিএনপি। এখন থেকে তিনি এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দ্র থেকে পাওয়া মৌখিক নির্দেশনা অনুযায়ী দেবিদ্বারে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনের পক্ষে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। তারেক মুন্সী দেবিদ্বারবাসীর উদ্দেশে বলেন, “যেহেতু আমাদের প্রার্থীর মনোনয়ন আইনি জটিলতায় আটকে গেছে, তাই জোটের স্বার্থে আমরা জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছি। আপনারা সবাই ‘ট্রাক’ প্রতীকের পাশে থাকবেন।”

গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিএনপি জোটগতভাবে তাদের প্রার্থীর পক্ষে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দেবিদ্বার আসনে এখন লড়াই হবে মূলত জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ এবং বিএনপি জোটের সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের মধ্যে। এই নতুন মেরুকরণে দেবিদ্বারের নির্বাচনী লড়াই এখন এক ভিন্ন মাত্রায় পৌঁছেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update