শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

মেলান্দহ-মাদারগঞ্জে ধানের শীষের গণজোয়ার; ভোটারদের দ্বারে দ্বারে মোস্তাফিজুর রহমান বাবুলের পরিবার
রবিউল ইসলাম, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি: / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 4

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের সমর্থনে বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ৭নং চরবানী পাকুরিয়া ইউনিয়নের ভাবকী ঈদগাহ মাঠে এই সভার আয়োজন করা হয়। মেলান্দহ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম, সদস্য জাকির হোসেন জেকের উল্লাহ ও আতিকুর রহমান বিদ্যুতের নেতৃত্বে আয়োজিত এই পথসভাটি এক পর্যায়ে বিশাল জনসমাবেশে পরিণত হয়।

চরবানী পাকুরিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান চিশতীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থীর সহধর্মিণী শিউলি আক্তার। তিনি বলেন, “মেলান্দহ-মাদারগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে তাঁদের ন্যায্য অধিকার ও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। মোস্তাফিজুর রহমান বাবুল নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের পাশাপাশি প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড প্রদান এবং কৃষকদের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।” তিনি আরও জানান, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং মা-বোনদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বিএনপি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী মন্ডল এবং অ্যাডভোকেট খাইরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট খাইরুল ইসলাম তাঁর বক্তব্যে ভোটারদের ব্যালট সম্পর্কে সচেতন করেন। সভার এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ইসমাইল হোসেন। তিনি উপস্থিত মা-বোনদের কাছে ধানের শীষে একটি করে ভোট প্রার্থনা করে বলেন, এই ভোটই পারে এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করতে। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপি সদস্য জাকির হোসেন জেকের উল্লাহ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ছবুর মন্ডল ও সাধারণ সম্পাদক কামাল হোসেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update