রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

রূপগঞ্জে সারের দোকানকে জামায়াতের অফিস সাজিয়ে অপপ্রচারের অভিযোগ; বিএনপির তীব্র নিন্দা
মোঃ শাহিন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: / ৯২ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

Views: 2

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সাধারণ সারের দোকানকে জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিস দাবি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। উপজেলার দাউদপুর ইউনিয়নের হানকুর বাজারে এই ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তদন্তে জানা গেছে, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মৃত প্রদীপ কুমারের স্ত্রী রানু রানী শীলের কাছ থেকে প্রায় ৪ বছর পূর্বে জাকারিয়া নামে এক ব্যক্তি সারের ও ফ্ল্যাক্সিলোডের ব্যবসা করার জন্য দোকানটি ভাড়া নেন। দোকানটি বর্তমানে জরাজীর্ণ ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় মালিকপক্ষ সেটি মেরামতের উদ্যোগ নেয় এবং শনিবার দোকানের সামনে কিছু ইট ও বালু রাখে। অভিযোগ উঠেছে, এই সুযোগে জাকারিয়া দোকানের সামনে জামায়াতের প্রার্থীর পোস্টার সেঁটে সেটিকে দলীয় কার্যালয় দাবি করেন এবং বিএনপির লোকজন অফিসটি বন্ধ করে দিয়েছে মর্মে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মিথ্যা অভিযোগ দায়ের করেন।

পূর্বাচল চায়না পুলিশ ক্যাম্প ইনচার্জ জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, সেখানে প্রকৃতপক্ষে জামায়াতের কোনো অফিস নেই। দোকান মালিক রানু রানী শীল ও তাঁর মেয়ে জানিয়েছেন, তাঁরা দোকান মেরামতের জন্যই ইট-বালু রেখেছেন। এদিকে দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন বলেন, “আমাদের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে হেয় প্রতিপন্ন করতে এই নাটক সাজানো হয়েছে। জাকারিয়া আগে যুবলীগ পরিচয় দিত এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করত। এখন সে জামায়াতের নাম ভাঙিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।” বিএনপি নেতৃবৃন্দ এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update