বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

শিলছড়িতে ঘরোয়া বৈঠক: নির্বাচন ও গণভোটের গুরুত্ব নিয়ে সচেতনতামূলক আলোচনা
মো জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি : / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

Views: 0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকায় এক ঘরোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন ও গণভোটের গুরুত্ব জনগণের মাঝে পৌঁছে দিতে এই সচেতনতামূলক বৈঠকের আয়োজন করা হয়। আলোচনায় প্রধান বক্তা হিসেবে অংশ নেন কাপ্তাই উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হারুনুর রশিদ। তাঁর সাথে আলোচনায় আরও যোগ দেন সিনিয়র শিক্ষক হানিফ এবং সিনিয়র শিক্ষক শফিক। সভায় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের তাৎপর্য নিয়ে উপস্থিত ভোটারদের মাঝে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, নির্বাচন ও গণভোট হলো সাধারণ মানুষের মতামত প্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। সচেতনভাবে ভোট প্রদানের মাধ্যমে দেশ ও জাতির ভবিষ্যৎ কল্যাণ নিশ্চিত করা সম্ভব। কাপ্তাই উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদ তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, ভোট কেবল একটি নাগরিক অধিকারই নয়, বরং এটি একটি পবিত্র আমানত ও দায়িত্ব। অন্যদিকে, সিনিয়র শিক্ষক হানিফ ও শফিক ভোটারদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষিত ও সচেতন ভোটাররাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম। ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনায় সাধারণ মানুষকে গণভোটের বিভিন্ন দিক সহজভাবে বুঝিয়ে দেওয়া হয় এবং সকলকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update