বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

মহেশপুরে আর্ন্তজাতিক মে দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)সাংবাদদাতা ঃ / ১২১ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ৩ মে, ২০২৫

Views: 0

আর্ন্তজাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের মহেশপুর মাইক্রোস্ট্যান্ড থেকে এক বনাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মাইক্রোস্ট্যান্ডে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য এ্যাডঃ আমিরুল ইসলাম খান চুন্নু।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, সহ সভাপতি তরফদার মাহামুদ তৌফিক বিপু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক, উপজেলা যুবদলের আহবায়ক হাজি ফয়সাল আহাম্মেদ,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান কহি, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update